অনলাইন ডেস্ক :
গানের কনসার্ট চলছে; আকস্মিকভাবে সুনেরাহ সিয়ামের গালে চুমু খান। কিন্তু সিয়াম রেগে গিয়ে সঙ্গে সঙ্গে সুনেরাহকে থাপ্পড় মারেন। এবার চুমু কাণ্ডে এবার মুখ খুলেছেন সিয়ামের স্ত্রী শাম্মা। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সোশ্যাল মিডিয়া ফেসবুকে দেয়া পোস্টে শাম্মা বলেন, ‘ভাই, এটা শুটিং ছিল। তারা খুব ভালো বন্ধু; সুনেরাহ আমারও খুব ভালো বন্ধু। কেউ ভালোবেসে চুমু দেয় নাই; আর চড়টাও রেগে মারে নাই।’ শুটিং-এর দৃশ্যটি খুবই বাস্তবসম্মত হয়েছে। অনেকের মত শাম্মারও আসল মনে হয়েছিলো। কারণ শাম্মার স্ট্যাটাসের শেষ লাইন সে দিকেই ইঙ্গিত দিচ্ছে। শেষ লাইনে তিনি লিখেছেন, ‘যাই হোক, এটি এতটাই বাস্তব লাগছিল যে, দৃশ্যটি বুঝতে আমারও কয়েক সেকেন্ড সময় লেগেছে!’
