অনলাইন ডেস্ক :
ফের ডিপফেক ভিডিওর খপ্পরে পড়েছেন এই আলিয়া ভাট। গত মাসেই তার মুখের ছবি অভিনেত্রী ওয়ামিকা গাব্বির শরীরে বসিয়ে এআই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করা হয়েছিল। এবার আলিয়ার মুখ কালো কামিজ পরা এক তরুণীর শরীরে বসিয়ে দেওয়া হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে, চিকেনকারি কাজ করা সালোয়ার-কামিজ পরে ঝোলা দুল পরছেন। জামার হাতায় চিকেনের নকশাকে ক্যামেরায় দেখাচ্ছেন। এর আগে একাধিক বলিউড নায়িকার ভিডিও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে অশ্লীল পোশাক বা অঙ্গভঙ্গি করা অন্য কারো শরীরে বসিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করা হয়েছে।
উল্লেখ্য, ডিপফেক ভিডিওর এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে বলিউড অভিনেত্রী রাশমিকা মান্দানা, ক্যাটরিনা কাইফ ও কাজলকেও। তবে আলিয়া ভাটকে যেন ছাড়ছেই না এই বিপত্তি। তৃতীয় বারের মতো ফাঁস হলো তার ডিপফেক ভিডিও। মাস ছয়েক আগে প্রথম এই বিপত্তিতে পড়ে আলিয়া। সেবারের ভিডিওতে আপত্তিকর অঙ্গভঙ্গিও করতেও দেখা যায় তাকে। তবে ভিডিও থেকেই স্পষ্ট ছিল, ওই নারী আদৌ আলিয়া নন। আধুনিক প্রযুক্তির কারসাজির সাহায্যে আলিয়ার মুখ বসানো হয়েছে ওই ভিডিওতে।
