বাংলাদেশে আসছে ‘ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড’

বাংলাদেশে আসছে ‘ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড’

অনলাইন ডেস্ক :

মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের নতুন সিনেমা ‘ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড’ আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছে ১৪ ফেব্রুয়ারি। স্টার সিনেপ্লেক্সে এটি আসছে ২৪ ফেব্রুয়ারি।

স্যাম উইলসন নতুন ক্যাপ্টেন আমেরিকা হিসেবে অভিষেক ঘটাচ্ছেন, যেখানে যুক্তরাষ্ট্রের রাজনীতি ও ‘তিয়ামুত’ দ্বীপের আধিপত্য নিয়ে সংকটের মুখে তাকে লড়তে হবে। সিনেমাটিতে প্রথমবারের মতো রেড হাল্ককে দেখা যাবে, যেখানে প্রেসিডেন্ট থান্ডারবোল্ট রসের চরিত্রে অভিনয় করেছেন হ্যারিসন ফোর্ড।

মুক্তির পর বক্স অফিসে দুর্দান্ত সাড়া ফেলেছে সিনেমাটি। প্রথম সপ্তাহেই এটি বিশ্বব্যাপী ১৯২.৪ মিলিয়ন ডলার আয় করেছে। রটেন টমেটোজে দর্শক স্কোর ৮০% এবং এটি ২০২৫ সালের সবচেয়ে বড় ওপেনার হিসেবে শীর্ষে রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, সিনেমাটি ‘ক্যাপ্টেন আমেরিকা: উইন্টার সোলজার’-এর মতো বাস্তববাদী গল্প উপস্থাপন করবে এবং ফ্র্যাঞ্চাইজির নতুন দিক উন্মোচন করবে। বাংলাদেশি ভক্তদের জন্য এটি দারুণ আনন্দের খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *