‘মন পাঁজরে’ গানের স্রষ্টা রাকিব মোসাব্বিরের যত হিট সলো ফিচারিং গান!

‘মন পাঁজরে’ গানের স্রষ্টা রাকিব মোসাব্বিরের যত হিট সলো ফিচারিং গান!

লোকমান হোসেন | অনলাইন ফিচার ডেস্ক |

বাংলাদেশের জনপ্রিয় শিল্পী, সুরকার ও সঙ্গীত পরিচালকদের মধ্যে অন্যতম রাকিব মোসাব্বির। দেশের মিউজিক ইন্ডাস্ট্রিকে নীরবে নিভৃতে অসংখ্য হিট ও ব্যবসা সফল গান শ্রোতাদের উপহার দিয়ে গিয়েছেন তিনি। ২০০৭ সালে ‘যারে আমার মন’ দিয়ে শুরু রাকিব মোসাব্বিরের সঙ্গীত ক্যারিয়ার। গানটি মুক্তির পরই বাংলাদেশের অনলাইনে প্রথম ভাইরাল গান হিসেবে প্রতিষ্ঠিত হয় ‘যারে আমার মন’। মূলত অনলাইনে গানের ক্ষেত্রে ‘ভাইরাল’ শব্দটি উৎপত্তি হয় এই ‘যারে আমার মন’গানটির কল্যাণে! রাকিব মোসাব্বির শুধু শিল্পী হিসেবেই সফল নন, তিনি একাধারে একজন গীতিকার, সুরকার, সাউন্ড ইঞ্জিনিয়ার এবং সঙ্গীত পরিচালক হিসেবেও সফল। এছাড়া তিনি কলামিস্ট, প্রযুক্তি উদ্যোক্তা, অনলাইন তথ্য গবেষক, আন্তর্জাতিক মিডিয়া কোম্পানি ও বাংলাদেশী অডিও কোম্পানির মালিক হিসেবেও সফলতার সঙ্গে কাজ করে চলেছেন অবিরত!

বাংলাদেশের জনপ্রিয় গান ‘মন পাঁজরে’ গানটির স্রষ্টা রাকিব মোসাব্বির। গানটি লিখেছিলেন জনপ্রিয় গীতিকার জাহিদ আকবর এবং গানটি গেয়েছিলেন জনপ্রিয় গায়ক কাজী শুভ। লেজার ভিশনের ব্যানারে ২০১১ সালে প্রকাশিত রাকিব মোসাব্বির এর একক সঙ্গীত আয়োজনের ফিচারিং অ্যালবাম ‘জানি তুমি’ অ্যালবামের একটি অন্যতম গান ছিল ‘মন পাঁজরে’ গানটি৷ এই অ্যালবামের সবগুলো গানের সঙ্গীত আয়োজন ও প্রযোজনা এককভাবে করেছিলেন রাকিব মোসাব্বির। দেশের সঙ্গীত জগতের এই সাইলেন্ট হিটার জনপ্রিয় রাকিব মোসাব্বির এর একক সঙ্গীত আয়োজনে ও প্রযোজনায় সেরা ১০টি হিট গান নিয়ে বিস্তারিত লিখেছেন লোকমান হোসেন। আজকে থাকছে রাকিব মোসাব্বিরের হিট গানগুলো নিয়ে প্রথম পর্ব!

১. মাধবীলতা (২০১০)
(রাকিব মোসাব্বির ফিচারিং কনিকা)।
২. মন পাঁজরে (২০১১)
(রাকিব মোসাব্বির ফিচারিং কাজী শুভ)।
৩. জানি তুমি (২০১১)
(রাকিব মোসাব্বির ফিচারিং শোভন ডি কস্টা)।
৪. মনের আকাশ (২০১১)
(রাকিব মোসাব্বির ফিচারিং কাজী শুভ)।
৫. তবুও তুমি (হঠাৎ বলা) [২০১১]
(রাকিব মোসাব্বির ফিচারিং আরজে সাব্বির)।
৬. চলে যেতে চাও (২০১২)
(রাকিব মোসাব্বির ফিচারিং বাপ্পা মজুমদার)।
৭. জীবনের আয়না (২০১২)
(রাকিব মোসাব্বির ফিচারিং পারভেজ সাজ্জাদ )।
৮. মুখে বলোনা (২০১২)
(রাকিব মোসাব্বির ফিচারিং কণা)।
৯. নন্দিনী (২০১৪)
(রাকিব মোসাব্বির ফিচারিং পুলক অধিকারী)।
১০. ফিরে এলাম আবার (২০১২)
(রাকিব মোসাব্বির ফিচারিং মাহাদী)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *