সালমান শাহকে নিয়ে যা বললেন শাবনূর

সালমান শাহকে নিয়ে যা বললেন শাবনূর

অনলাইন ডেস্ক :

বাংলা চলচ্চিত্রের ক্ষণজন্মা চিত্রনায়ক সালমান শাহ নেই আজ ২৬ বছর। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সমকালীন ঢাকাই চলচ্চিত্র অঙ্গনে বড় শূন্যতা তৈরি করে বিদায় নেন কালজয়ী এই নায়ক।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) তার ২৬তম মৃত্যুবার্ষিকী। সালমান-শাবনূরের প্রেম নিয়েও বিভিন্ন সময়ে নানা আলোচনা হয়েছে। তবে শাবনূর প্রকাশ্যে তা কোনোদিন স্বীকার করেননি। বর্তমানে ছেলে আইজান নেহানকে নিয়ে অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস করছেন শাবনূর। সেখান থেকেই সালমান শাহ’র মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করলেন এ নায়িকা। সামাজিকমাধ্যম ফেসবুকে সালমান শাহ’র সঙ্গে তিনটি ছবি প্রকাশ করে শাবনূর লেখেন, ‘অমর নায়ক সালমান শাহ’র ২৬তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি। প্রিয় নায়ক যেখানে আছ ভালো থেকো সুখে থেকো। আল্লাহ তোমাকে জান্নাত দান করুক আমিন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *