অনলাইন ডেস্ক :
বিখ্যাত মার্কিন সাময়িকী ফোর্বস ভারতের শীর্ষ ধনী তারকাদের তালিকা প্রকাশ করেছে। সেখানে শাহরুখের মোট সম্পত্তির পরিমাণ দেখানো হয়েছে ৬ হাজার ৩০০ কোটি রুপি।
এরপরেই রয়েছেন সালমান খান, তার মোট সম্পত্তি হলো ২ হাজার ৯০০ কোটি রুপির। তিন নম্বরে অবস্থানে থাকা অক্ষয় কুমার ২ হাজার ৫০০ কোটি রুপির সম্পত্তির মালিক। চার নম্বরে আমির খান ১ হাজার ৮৬২ কোটি রুপির সম্পত্তির মালিক। পাঁচ নম্বরে জোসেফ বিজয় ৪৭৪ কোটি রুপির সম্পত্তির মালিক। অন্যদিকে ছয় নম্বরে রজনীকান্তের আছে ৪৩০ কোটি রুপির সম্পত্তি।
সাত নম্বরে ‘পুষ্পা’খ্যাত অভিনেতা আল্লু অর্জুনের মোট সম্পত্তির হিসাব হলো ৩৫০ কোটি রুপি। আট নম্বরে প্রভাসের ২৪১ কোটি রুপির সম্পত্তি আছে। নয় নম্বরে অজিত কুমারের আছে ১৯৬ কোটি রুপির সম্পত্তি। এবং দশম স্থানে আছেন কমল হাসান। তার মোট সম্পত্তির পরিমাণ ১৫০ কোটি রুপি।
তথ্যসূত্র : হিন্দুস্তান টাইমস।
