সমিতি করার প্রয়োজন নেই, আমি নিজেই একটি সমিতি: ডিপজল

সমিতি করার প্রয়োজন নেই, আমি নিজেই একটি সমিতি: ডিপজল

অনলাইন ডেস্ক :

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে জায়েদ খান ও নিপুণের মধ্যে আইনি লড়াই অব্যাহত রয়েছে। তবে আদালতের সিদ্ধান্ত অনুযায়ী, সাধারণ সম্পাদক হিসেবে নিপুণের দায়িত্ব পালনে কোনো বাধা নেই বলে তার আইনজীবী জানিয়েছেন। শনিবার (২৬ নভেম্বর) সমিতির কার্যকরী কমিটির মিটিং হয়। এ মিটিংয়ে মিশা-জায়েদ খানের প্যানেল থেকে বিজয়ীদের অংশগ্রহণ করার জন্য চিঠি দেওয়া হয়। এতে অনেকে সাড়া দিয়েছেন। মিটিংয়ে অংশ নিয়েছেন। এর মধ্যে রয়েছেন সমিতির সিনিয়র সহ-সভাপতি মনোয়ার হোসেন ডিপজল। মিটিংয়ে যোগ দেয়ার বিষয়ে তিনি বলেন, আমি কখনোই সমিতির মধ্যে বিভাজন ও দ্বন্দ্ব চাইনি, পছন্দও করিনি। বরাবরই বলে এসেছি, চলচ্চিত্র ও শিল্পীদের স্বার্থে আমাদের একসঙ্গে মিলেমিশে থাকতে হবে। নীতিগতভাবে আমাদের প্যানেলের সাধারণ সম্পাদক জায়েদ খানকে আমরা সমর্থন দিয়ে আসছি। যেহেতু বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে, তাই আমরা আদালতের রায়ের অপেক্ষা করেছি। আর শুরু থেকেই বলেছি, আদালত যে রায় দেবে তা সবার মেনে নিতে হবে। ডিপজল আরও বলেন, আমার সমিতি করার প্রয়োজন নেই। আমি নিজেই একটি সমিতি। সমিতিতে থাকলেও আমি ডিপজল, না থাকলেও ডিপজল। এর কোনো হেরফের হবে না। তারপরও সবাইকে নিয়ে একসাথে সমিতি করছি চলচ্চিত্রের স্বার্থে এবং সমিতির সদস্যদের কল্যাণের জন্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *