হানিফ সংকেতের ঈদের নাটক বাড়িঘর আপন পর

হানিফ সংকেতের ঈদের নাটক বাড়িঘর আপন পর

অনলাইন ডেস্ক :

বরেণ্য নির্মাতা হানিফ সংকেতের রচনা ও পরিচালনায় এটিএন বাংলায় ঈদের দিন রাত ৮টা ৫০ মিনিটে প্রচার হবে নাটক ‘বাড়িঘর আপন পর’। নাটকটি ধারণ করা হয় ঢাকার মিরপুরে অবস্থিত ফাগুন অডিও ভিশনের নিজস্ব শ্যুটিং স্পটে। একজন নারী-কখনো একজন মা, একজন অভিভাবক, একজন স্ত্রী, একজন উপার্জনশীল ব্যক্তি, একজন দায়িত্বশীল কর্মকর্তা, একজন ভালো বন্ধু। কিন্তু তারপরও অধিকাংশ ক্ষেত্রে তাকে সব সময় সব কিছুতেই আপস করে চলতে হয়। হতে পারে সেটা সংসার জীবনে, কর্মক্ষেত্রে, কিংবা ব্যক্তিগত জীবনে। সদ্য বিবাহিতা একজন নারীর সামাজিক অবস্থান এবং তার মনে জেগে ওঠা কিছু প্রশ্ন নিয়ে গড়ে উঠেছে ‘বাড়িঘর আপন পর’ নাটকের কাহিনী। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, মীর সাব্বির, তারিন জাহান, আব্দুন নূর সজল, লুৎফর রহমান জর্জ, সুভাশিষ ভৌমিক ও নজরুল ইসলাম। নাটকের সূচনা সঙ্গীতের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান। সুর করেছেন হানিফ সংকেত, সঙ্গীতায়োজন করেছেন মেহেদী। কণ্ঠ দিয়েছেন পুলক ও রিয়াদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *