সেন্সর পেল ‘পাঠান’, মুক্তি ১২ মে

সেন্সর পেল ‘পাঠান’, মুক্তি ১২ মে

অনলাইন ডেস্ক :

কয়েক দফা মুক্তির তারিখ ঘোষণার পর শুক্রবার (৫ মে) বাংলাদেশের প্রেক্ষাগৃহে আসার কথা ছিল শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমা। ১২ মে মুক্তি পাচ্ছে ‘পাঠান’। গণমাধ্যমকে জানিয়েছেন অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার অনন্য মামুন।

তিনি বলেন, আজকে সেন্সর পেয়েছি। মুক্তিতে আর কোনো বাধা নেই। ৫ মে সিনেমাটি মুক্তির পরিকল্পনা ছিল। কিন্তু ঈদের সিনেমার নির্মাতাদের অনুরোধে এক সপ্তাহ পেছালাম। ঈদ উপলক্ষে দেশীয় ৮ সিনেমা মুক্তি পেয়েছে। এ সিনেমাগুলো বেশ ভালো ব্যবসাও করছে। ৫ মে দেশের প্রেক্ষাগৃহে ‘পাঠান’ মুক্তি পেলে দেশীয় সিনেমা ক্ষতিগ্রস্ত হতে পারে। এমন শঙ্কায় সম্মিলিত চলচ্চিত্র পরিষদের কাছে ঈদে মুক্তিপ্রাপ্ত ৮ সিনেমার নির্মাতা, প্রযোজক ও শিল্পীদের দাবি ছিল দুই সপ্তাহ পরে পাঠান সিনেমাটি মুক্তির দেওয়ার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *